ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বোরকা পরে বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগ, যুবককে গণপিটুনি

আকাশ জাতীয় ডেস্ক: 

বোরকা পরে সিলেট নগরের অভিজাত এলাকায় বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়েছে জনতা। রোববার (২১ আগস্ট) বিকেলে উপশহরের জে-ব্লকের ৪নং সড়কের ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে।

আটক নাছির আহমদ (৩৬) সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকূল এলাকার আব্দুল হান্নানের ছেলে।

ওই বাসার লোকজনের বরাত দিয়ে সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. সালেহ আহমদ সেলিম বলেন, ওই যুবক বোরকা পরে নারী সেজে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

সিলেট শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ওই যুবক বোরকা পরে বাসার কলিং বেল চাপে। বাসার এক নারী দরজা খুলতেই তার গলায় ছুরি ধরে সে। তখন বাসার আরেক নারী ঘটনাটি দেখতে পেয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং জানালা দিয়ে চিৎকার করে লোকজনকে বলেন, বাসায় ডাকাত ঢুকেছে। তখন আশপাশের মানুষ এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখে খুলে ওই যুবককে বোরকা পরা অবস্থায় ছোরাসহ আটক করে গণধোলাই দেয়।

ওসি বলেন, আটক যুবক পুলিশকে জানিয়েছে, তিনি সারপ্রাইজ দিতে ওই বাসায় ঢুকেছিলেন। বাসার লোকজনও বলেছেন, যুবকটি তাদের আত্মীয় হতে পারে। যে কারণে আপাতত তারা মামলা দিচ্ছেন না। তাই ঘটনাটি ডাকাতি, নাকি অন্য কিছু, খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বোরকা পরে বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগ, যুবককে গণপিটুনি

আপডেট সময় ০৯:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২