ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রতিপক্ষের মাঠে টটেনহ্যামকে বেশ চাপে রেখেছিল উলভারহ্যাম্পটন। গোলশূন্য ছিল প্রথমার্ধ। কিন্তু ইংলিশ তারকা হ্যারি কেইনের দুর্দান্ত এক হেডে হার মানতে হলো উলভারের।

দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের ক্রসে পাওয়া বলে লাফিয়ে উঠে হেডে দলকে জয়সূচক গোল এনে দেন টটেনহ্যাম অধিনায়ক। তাতে ১-০ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটন।

আর এই জয়সূচক গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরোর রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৫ গোল করেছেন আগুয়েরো, যা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।

আর শনিবার রাতের ম্যাচে টটেনহ্যামের হয়ে ১৮৬তম গোল করলেন হ্যারি কেইন। তাতে ভেঙে গেল আগুয়েরোর রেকর্ডটি। টটেনহ্যামের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৫০ গোল ঝুলিতে জমা করেছেন কেইন।

আর তার টটেনহ্যাম জমা করল এক হাজার গোল। ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর পঞ্চম দল হিসেবে এক হাজার গোলের ক্লাবে প্রবেশ করল টটেনহ্যাম। এর আগে হাজার গোল করা অন্য চার দল হলো— ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল ও চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন

আপডেট সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২