ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

সিঙ্গাপুরের হাসপাতালে ভেন্টিলেশনে সেব্রিনা ফ্লোরা

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন।

রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ম্যাডামের (মীরজাদী সেব্রিনা ফ্লোরা) শারীরিক অবস্থা একটু খারাপ, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন। কোলানজাইটিস অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ওই হাসপাতালে যান। সেখানে পরীক্ষার পর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তিনি ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চাই সবার কাছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান‌ জানান, সেব্রিনা ফ্লোরা ম্যামের কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা একজন রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

সিঙ্গাপুরের হাসপাতালে ভেন্টিলেশনে সেব্রিনা ফ্লোরা

আপডেট সময় ০৬:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২