ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে’

আকাশ জাতীয় ডেস্ক: 

১২০ টাকা থেকে মজুরি বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকরা গত ৮ আগস্ট থেকে কর্মসূচি চালিয়ে আসছেন। এরপর ১৩ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে রয়েছেন।

রবিবার ধর্মঘটের নবম দিন। এখন শ্রমিকরা নিজেদের দাবি আদায়ে মরিয়া হয়ে ওঠছেন। তারা মহাসড়ক অবরোধ করেন। আবার নিজেদের গায়ে ‘চরম বার্তা’ সংবলিত স্লোগানও লিখছেন।

রবিবার শ্রমিকদের গায়ে ‘৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে’স্লোগান লিখা দেখা গেছে। সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকায় চা শ্রমিকদের বিক্ষোভে এমন স্লোগান ছিল শ্রমিকদের মুখেও।

এ ছাড়া ‘বাঁচার মতো বাঁচতে চাই, ৩০০ টাকা মজুরি চাই’, ‘জাগো রে জাগো, চা শ্রমিক জাগো’, ‘২০-৩০ মানি না, ৩০০ না হলে বুঝি না’ প্রভৃতি স্লোগানও দেন চা শ্রমিকরা। বেশকিছু যুবকের গায়ে এমন স্লোগানও লিখা ছিল।

একপর্যায়ে শ্রমিকরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আশ্বাসে দুপুর দেড়টার দিকে শ্রমিকরা অবরোধ থেকে সরে যান।

এদিকে, শান্তিপ্রিয় বলে পরিচিত চা শ্রমিকদের আন্দোলনে ‘চরমপন্থামূলক’স্লোগান কিভাবে জায়গা পেল- তা নিয়ে খোদ চা শ্রমিক নেতাদের মধ্যেই বিস্ময় কাজ করছে। সুশৃঙ্খল আন্দোলনকে বিশৃঙ্খল করে সংঘাত বাঁধাতে বাইরে থেকে কেউ ইন্ধন দিচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন একাধিক শ্রমিক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালির এক শ্রমিক নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে আশ্বাস দিয়েছেন, সেখানে আন্দোলন স্থগিত করাটাই ছিল সবচেয়ে উত্তম। কিন্তু আমরা স্থগিত করতে চাইলেও কোনো একটি পক্ষ তা চাইছে না। এখানে বাইরের ইন্ধন ঢুকে গেল কিনা, তা নিয়ে আমরা এখন শঙ্কায় পড়ে গেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে’

আপডেট সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২