ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমার-এমবাপ্পে দ্বন্দ্ব, উড়িয়ে দিলেন পিএসজি কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পেনাল্টি নিয়ে পিএসজির দুই তারকা ফুটবলার নেইমার জুনিয়ার ও কিলিয়ান এমবাপ্পে ঝামেলায় জড়িয়েছেন ভালোভাবেই। যার রেশ ড্রেসিং রুম পর্যন্ত গড়িয়েছে।

অবশেষে সেই দ্বন্দ্বের অবসান ঘটেছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ ক্রিস্তফ গালতিয়েরে।

লিগ ওয়ানে মঁপলিয়ের বিপক্ষে ম্যাচটিতে প্রথমে পেনাল্টি পাওয়ার পর সেটি জালে ভেড়াতে ব্যর্থ হন এমবাপ্পে। পরবর্তীতে আবারও পেনাল্টি পেলে সেটিও করতে ছুটে যায় ফরাসি এই ফরোয়ার্ড। কিন্তু এতে নেইমার বাধা হয়ে দাঁড়ায়। তিনি নিজেই দারুণ স্পট কিকে লক্ষ্যভেদ করেন। আর এটি নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

নেইমার-এমবাপ্পের এই দ্বন্দ্ব অবশ্য উড়িয়ে দেন পিএসজি কোচ। লিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, ‘পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোনো সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারত। সপ্তাহজুড়েই আমরা বেশ ভালো কাজ করেছি। দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ’

গালতিয়ের জানিয়েছেন, পেনাল্টি শট নেওয়ারর ক্ষেত্রে দলের সুস্পষ্ট নির্দেশনা ছিল। এমবাপ্পে প্রথমটি নেবেন, তার পরেরটি নেবেন নেইমার। ম্যাচে সম্ভাব্য পেনাল্টি শট নেওয়ার তালিকায় আরো আছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এ ব্যপারে গালতিয়ের বলেছেন, ‘আমাদের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য স্কোর করাটা জরুরি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেইমার-এমবাপ্পে দ্বন্দ্ব, উড়িয়ে দিলেন পিএসজি কোচ

আপডেট সময় ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২