ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৯ সন্দেহভাজন আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লা নগরীর নগর উদ্যানের পাশে রবিউল হাসান শাহাদাত নামের এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়র ৯ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

এদিকে শাহাদাতকে হত্যার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শুক্রবার বিকালে শাহাদাতকে কয়েকজন কিশোর তাড়া করছে। তাদের দেখে নগরীর ব্যস্ত নগর উদ্যানের পাশের পথচারীরা ছোটাছুটি শুরু করেন। শাহাদাত বাঁচতে এক বৃদ্ধের আশ্রয় প্রার্থনা করেন। বৃদ্ধকে ডিঙিয়ে ওই কিশোরের ওপরে হামলা করা হয়। হামলাকারীরা চলে গেছে বৃদ্ধ ব্যক্তি মানুষ ও রিকশা ডাকতে থাকেন তাকে হাসপাতাল নিতে।

ওসি বলেন, শাহাদাত হত্যার ঘটনায় আমরা সন্দেহভাজন ৯ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খুবই সেনসেটিভ। তাই জিজ্ঞাসাবাদ করছি। খুব শিগগিরই মূল হোতা ও জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সিসিটিভি ফুটেজ ও যাবতীয় বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি। মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শুক্রবার ছুটির দিন বিকালে নগর উদ্যানের পাশে কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর। শাহাদাত নগরীর পুরাতন চৌধুরী পাড়ার হোমিও কলেজের পাশের গাংচর এলাকার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকার চালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৯ সন্দেহভাজন আটক

আপডেট সময় ০৬:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২