ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

‘সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি মানুষের নৈতিক দায়িত্ব’

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জনগণ ১ যুগ ধরে অধিকারবিহীন। তারা আজ শোষিত। এই শোষণ কীভাবে হচ্ছে? জনগণের টাকা লুটপাট করে। এই যে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এসব টাকা জনগণের।

শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বিদ্যুৎ-জ্বালানি সংকটে বাংলাদেশ, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক নেই। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, আইনের শাসন বিশ্বাস করে না, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সরকার বলছে, আমরা ষড়যন্ত্র করছি। সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি দেশের মানুষের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, বিনা অপরাধে আমাদের নেত্রী খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। আর কী করার বাকি আছে। তাহলে, আমাদের কী গা বাঁচিয়ে কথা বললে চলবে? সুতরাং ভাগ্য যেহেতু আমাদের সবার সমান, তাই ভাগ্য পরিবর্তনেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহম্মেদ আজম খান বলেন, এবার শেষ রক্ষা হবে না, এটা সরকার বুঝে ফেলেছে। তাই তারা আবোল-তাবোল বলতেছে। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পালাবার অলিগলিও খুঁজে পাবে না। আমরা অলিগলিতে দৌঁড়াবার দল নয়, আমরা রাজপথের দল। রাজপথেই থাকব।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

‘সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি মানুষের নৈতিক দায়িত্ব’

আপডেট সময় ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২