ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রাধা মাহালি (২৫), পুনি ভূমিজ (২৫), হিরা ভূমিজ (৩০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার জানান, পরিত্যক্ত টিলার মাটি কাটার সময় এক পর্যায়ে টিলা ধসে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বচকন্দ ভূমিজ জানান, সকালে লাখাইছড়া চা বাগানের চার চা শ্রমিক ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে পরিত্যক্ত টিলায় যান। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ওসি শামীম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৩:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২