ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে অহেতুক নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পরিবহনের ক্ষেত্রে অহেতুক দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হয়েছে, মূল্য সমন্বয় করে পশ্চিমবঙ্গের সমপরিমাণ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর সুযোগ নিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়ানোর জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে এবং পরিবহনের খরচও তারা বাড়িয়ে দিয়েছে। এটি কোনভাবেই কাম্য নয়, কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সরকার এসব মনিটরিং করছে এবং আমি আশা করবো ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দ এ নিয়ে ভূমিকা রাখবেন। সরকার প্রয়োজনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা হরতাল প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। ইউরোপীয় ইউনিয়নের সার্বিক মূল্যস্ফীতি ৯.৬%, আমেরিকায় ৮.৫%, যুক্তরাজ্যে ৯.৪%, পাকিস্তানে ২৫%, অস্ট্রেলিয়ায় ৯% এর ওপরে। কিন্তু আমাদের দেশে ৭.৫% এর ওপরে যা মে মাসের আগ পর্যন্ত ৭% এর নিচে ছিল এবং তা এখনও অনেক দেশের চেয়ে কম। আর বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তাই আমি তাদের সম্মান করি। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদের কর্মকান্ড যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয়। যারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, জঙ্গিদের লালন-পালন-তোষণ করে, তারা যেন বাম ভাইদের কর্মকান্ডে লাভবান না হয়, দেশটাও যেন তাদের হাতে চলে না যায়। সেটিই তাদের প্রতি অনুরোধ।

বিএনপি মহাসচিব বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের তদন্তের দাবি জানিয়েছেন এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মাঝে মধ্যে যারা গুম হয়েছে বলে, কিছুদিন পরে তাদের আবার দেখা যায়, খুঁজে পাওয়া যায়। এতে প্রমাণিত হয় বিএনপি প্রকাশিত গুমের তথ্য ঠিক নয়। আমি মনে করি, ২০১৩-১৪-১৫ সালে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দেশে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ঘুমন্ত ট্রাক চালককে পুড়িয়ে, মুসল্লিকে বোমা মেরে হত্যা করেছে, তাদের এবং যারা মদদ দিয়েছে, অর্থায়ন করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সেই বিএনপিনেতাদের দ্রুত বিচার হওয়া প্রয়োজন, এটিই আজকের দিনের দাবি।

বঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এদিন মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর ওপর শিল্পী লিসা কালামের একক কণ্ঠে ১০০ গানের সংকলনের মোড়ক উন্মোচন করেন। লিসা কালাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম ও লিসা কালামের বাবা আবুল কালাম এসময় বক্তব্য রাখেন। শিল্পী আশফ-উদ-দৌলা, সাংবাদিকবৃন্দ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী লিসা কালামকে বঙ্গবন্ধুর ওপর একশত গান গাওয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রত্যেকটি গানের ইংরেজি অনুবাদ করা ও কয়েকটি গান ইংরেজিতে গাওয়া বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। বঙ্গবন্ধুর ওপর অগাধ মমত্ববোধ ও শ্রদ্ধা না থাকলে এটি সম্ভবপর হতো না। শিল্পী লিসা কালাম বঙ্গবন্ধুর ওপর গান যেমন গাইবেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমাজের অবহেলিত মানুষের জন্যও গান গাইবেন, সমাজের অসংগতি নিয়ে গান গাইবেন এবং সেই গানগুলো মানুষকে জাগ্রত করবে, আশাপ্রকাশ করেন হাছান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে অহেতুক নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২