ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তথ্য আদান প্রদানে সুইজারল্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে : পররাষ্ট্র সচিব

আকাশ জাতীয় ডেস্ক: 

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের তথ্য আদান প্রদানের বিষয়ে সুইজারল্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র সচিব বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটার অবসানের চেষ্টা করবো। কারণ তার কাছে (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত) বা আমাদের কাছে হয়তো সম্পূর্ণ তথ্য নেই।

মাসুদ বিন মোমেন বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে আমরা অবশ্যই চুক্তি চাই। কেউ যদি অন্যায়ভাবে দেশ থেকে অর্থ সরিয়ে থাকে, তাহলে রাষ্ট্রের একটি দায়িত্ব আছে সেগুলো ফিরিয়ে আনার। গত সপ্তাহে বার্নে আলোচনার সময় তারা মেকানিজম তৈরির প্রস্তাব দিয়েছে।

সচিব বলেন, দুই দেশের সরকারের মধ্যে একটি মেকানিজম তৈরি করা দরকার, যাতে সুইস ব্যাংকে রক্ষিত অর্থ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটি আপাতত তথ্য আদান-প্রদান সংক্রান্ত। গত সপ্তাহে এ প্রস্তাব এসেছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো বাংলাদেশ থেকে অবৈধ পথে টাকা যেন না যায়। যা যা করণীয় তা করবো। শুধু সুইজারল্যান্ড নয়, আমরা পানামা পেপারস সম্পর্কে জানি। কেম্যান আইল্যান্ড আছে, ক্যারিবীয় কিছু দ্বীপ আছে যারা ‘সেফ হ্যাভেন’ নামে পরিচিত। ওইসব দেশেও অনেকে অর্থ পাচার করে থাকতে পারে।

সুইস রাষ্ট্রদূতকে আদালতে তলবের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, সব রাষ্ট্রদূতের কূটনৈতিক ইমিউনিটি আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে ওই দেশের ইউনিটের যোগাযোগ আছে। এটা সম্পর্কে হয়তো সুইস রাষ্ট্রদূত অবহিত নন। সেক্ষেত্রে ভুল বোঝাবুঝিটা বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তথ্য আদান প্রদানে সুইজারল্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে : পররাষ্ট্র সচিব

আপডেট সময় ১০:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২