ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাবিতে সাদা দলের মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুৎ খাতে বিপর্যয় এবং জ্বালানি ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং বিজনেস স্টাডিজ অনুষদের প্রতিনিধি ও একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটি জাতির একটি ক্রান্তিলগ্ন। স্বাধীনতার পর এরকম ক্রান্তিলগ্ন আর এ দেশের মানুষ দেখেনি। তিনি বলেন, বিদ্যুৎ খাতের বিপর্যয় একদিনে ঘটেনি। এটা অনেক দিনের, অনেক বছরের সমন্বিত প্রভাব। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, চুরি-ডাকাতি এবং রেন্টাল এবং কুইক রেন্টালের নামে টাকা পয়সা যে পাচার করা হয়েছে কিংবা দিয়ে দেয়া হয়েছে বিভিন্ন নামে তারই সমন্বিত প্রভাব আজকের এই বিদ্যুৎ খাতের বিপর্যয়। এবং এই বিপর্যয়ের ফলেই দেশের যে উৎপাদন, সেটাতে প্রভাব পড়েছে। যেটি জনগণের দুর্ভোগে পরিণত হয়েছে।

সাদা দলের সাবেক আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, দিন বদলের স্লোগান দিয়ে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসেছিল। তখন বলা হয়েছিল দশ টাকা কেজি দরে চাল খাওয়াবে। ওই সময় সতেরো টাকা চালের কেজি ছিল। সেই টাকা এখন কত গুণ হয়েছে সেটা নামতা পড়লে পাওয়া যাবে। বর্তমানে চালের দাম আশি টাকা।

প্রধানমন্ত্রীর আন্দোলনের সুযোগ দেয়ার বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সরকার বলেছে এখন যারা আন্দোলন করতে চায় তাদের আন্দোলন করতে দেয়া হোক। আন্দোলন করলে আমরা আপত্তি করবো না। প্রয়োজনে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করলেও তাদের চায়ের দাওয়াত দেয়া হবে। এই সমস্ত মুখে মধু রেখে অন্তরে বিষ। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ‘মধু হই হই আরে বিষ খাওয়াইলা’ ব্যাপারটা সেরকম। মুখে মুখে মধু দিচ্ছে অন্তরে ষোলআনাই বিষ। ভোলায় মিছিল হয়েছে, ছাত্রদলের সভাপতি মারা গেছে, তাদেরকে মধু খাওয়াইছে নাকি বিষ খাওয়াইছে সেটা হচ্ছে দেখার বিষয়। সুতরাং আন্দোলন করলে কিছু করা হবে না, এ সমস্ত ভ- কথা বাদ দেয়া উচিত।

মানববন্ধনে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের সাবেক আহ্বায়ক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাবিতে সাদা দলের মানববন্ধন

আপডেট সময় ০৮:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২