ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফারুক খান, কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল এমপি, শেখ জুয়েল, এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৩:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২