ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই বোতলে পানি পান করায় শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শিক্ষকের বোতল থেকে পানি পান করে মরতে হলো ৯ বছরের এক শিক্ষার্থীকে। শিক্ষকের পিটুনিতে তার মৃত্যু হয়েছে। শিশুটি দলিত সম্প্রদায়ের হওয়ায় সে এই নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

রাজস্থান পুলিশ বলেছে, ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করেছে। যাতে মারধরের কারণ হিসেবে শিক্ষকের বোতল থেকে পানি পান করার কথাই উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে মারধর করা হয় গত ২০ জুলাই। সেদিনে রাজস্থানের জালোর জেলার সায়লা গ্রামের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ওই ছাত্রকে বেধড়ক মারধর করেন। এতে চোখ ও কানে গুরুতর আঘাত পায় শিশুটি।

স্কুলের অন্য শিক্ষার্থীরা জানায়, ওই ছাত্র বোতল থেকে পানি খেয়েছিল। শুধু এই অভিযোগেই তাকে পেটানো শুরু করেন অভিযুক্ত শিক্ষক। এরপর গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আহমেদাবাদ পাঠানো হয়। সেখানে প্রায় ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গতকাল শনিবার তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানান, দ্রুত এর বিচার হবে। তাছাড়া ওই শিশুর পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সাহায্য করার ঘোষণা দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একই বোতলে পানি পান করায় শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০১:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২