ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ধৈর্য’ ধরতে বললেন বার্সেলোনা কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দলবদলের মৌসুমে একের পর এক চমক দেখিয়েছে বার্সেলোনা। কিন্তু মৌসুমের শুরুটা তাদের ভালো হয়নি।

রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করে লা লিগা শুরু করেছে জাভি হার্নান্দেজের দল। যদিও ম্যাচে দাপট দেখিয়েছে তার দলই। তবে গোলমুখে নেওয়া ২১ শটের কেবল ছয়টি রাখতে পেরেছিল লক্ষ্যে।

রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্রয়ের পর বার্সেলোনা কোচ জাভি ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তাদের ওপর বিশ্বাস রেখেছেন এমন সমর্থকদের। গত কয়েক সপ্তাহে দলে ভেড়ানো খেলোয়াড়দের নিবন্ধন করাতে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। জাভি বলছেন, এই খেলোয়াড়দের নিয়ে তৈরি মডেলে আস্থা রাখতে হবে।

তিনি বলেছেন, ‘আমরা মানুষকে দেখাতে চাই সঠিক পথে আছি। কারণ আমরা কিছুটা প্রত্যাশা দেখিয়েছি কিন্তু এটা কেবলই শুরু। এই দলের প্রতি যাদের বিশ্বাস আছে, তাদের আমি ধৈর্য ধরতে বলবো। আজকের ম্যাচ হতাশাজনক ছিল কিন্তু এটা শুধুই শুরু। আমাদের খেলার এই ধরনে আস্থা রাখতে হবে, এটাই আমাদের সাফল্যে পৌঁছে দেবে।

আগামী সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এর আগেই বাকি থাকা জুলোস কুন্দের নিবন্ধন করার সুযোগ বার্সার। জাভি বলছেন, প্রত্যাশার ভারের কারণে ভায়োকানোর বিপক্ষে এমন ফল করতে হয়েছে তাদের।

তিনি বলেছেন, ‘প্রত্যাশার কারণে আমার মনে হয় দল কিছুটা ভারি ও চিন্তিত হয়ে পড়েছিল। আমি তাদের বলার চেষ্টা করেছি, চাপটা এখন আমার। কিন্তু রায়োও খুব ভালো টেকনিক্যাল কাজ করেছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ধৈর্য’ ধরতে বললেন বার্সেলোনা কোচ

আপডেট সময় ০১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২