ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ ফুটবলারকে পিএসজি ছাড়ার হুমকি কোচের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মাউরো ইকার্দি, আন্দের হেরেরা, লেভিন কুরজাওয়া, ইউলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কের, ইদ্রিজা গেয়েকে প্যারিসের দলটিতে রাখতে আগ্রহী নন তিনি।

দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই এই সাত ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় পিএসজি। তাদের নতুন ক্লাব খুঁজতে বলেও দিয়েছে পিএসজি। সাত ফুটবলারের রিপ্লেসমেন্ট হিসেবে নতুন ফুটবলারদের দলে ভেড়ানো শুরু করেছে ক্লাবটি।

ইতোমধ্যে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে দলে ভেড়ানো হয়েছে। রক্ষণভাগকে শক্তিশালী করতে লাইপজিগ থেকে ফরাসি রাইটব্যাক নর্দি মুকিয়েলেকে কিনেছে তারা।

জানা গেছে, দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই আরও কিছু নতুন ফুটবলারকে দলে নিতে চায় ক্লাবটি। নতুন খেলোয়াড় কিনতে হলে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে তাদের। তাই ওই সাত ফুটবলারকে নতুন ক্লাব খুঁজে নিতে চাপ দেওয়া হচ্ছে।

সরাসরি পিএসজি ছাড়ার কথা না বললেও অন্যরকম এক কৌশল অবলম্বন করেছেন পিএসজি কোচ গালতিয়ের ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, এই সাত ফুটবলারকে পিএসজির দ্বিতীয় দলের হয়ে ফ্রান্সের পঞ্চম বিভাগের ফুটবল লিগে খেলানোর হুমকি দেওয়া হয়েছে। কারণ পিএসজির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি।

তবে এমনটি ঘটলে ক্যারিয়ারের দিকে তাকিয়ে পিএসজি ছাড়তে বাধ্য হবেন তারা।

কিছুদিন আগে অবশ্য কোচ গালতিয়ের সরাসরি জানিয়েছিলেন, ২৫ জন ফুটবলারের সঙ্গে কাজ করতে চান না তিনি। স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনতে চান।

আর সেই কারণে ওই সাত ফুটবলার ছাটাই হতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৭ ফুটবলারকে পিএসজি ছাড়ার হুমকি কোচের

আপডেট সময় ০৬:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২