ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঐতিহ্য ধরে রাখতে বিশ্বকাপের সূচি বদলালো ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আর বেশিদিন বাকি নেই। এর মধ্যেই ম্যাচের সূচি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে।

এবার তাই সত্যি হলো। টুর্নামেন্ট শুরু হওয়ার আগমুহূর্তে সূচি পাল্টালো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সূচি বদলানোর বিষয়টি নিশ্চিত করে ফিফা। বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ২১ নভেম্বরের পরিবর্তে মাঠে গড়াবে ২০ নভেম্বর। অর্থাৎ আগের সূচির একদিন আগে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার। অথচ প্রথম ম্যাচটিতে মাঠে নামার কথা ছিল সেনেগাল ও নেদারল্যান্ডসের।

নতুন সূচি অনুযায়ী সেনেগালের বিপক্ষে ২১ নভেম্বর মাঠে নামবে নেদারল্যান্ডস। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গড়াবে আগের সূচি অনুযায়ী। ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিশ্বকাপের এই সূচি পরিবর্তনের কারণ হিসেবে ফিফা জানিয়েছে ঐতিহ্য বজায় রাখতে এটি করা হয়েছে। ঐতিহ্য অনুযায়ী প্রথম ম্যাচে স্বাগতিক অথবা চ্যাম্পিয়ন দল মাঠে নামে। বিবৃতিতে আরও জানানো হয়েছে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সূচি বদলানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঐতিহ্য ধরে রাখতে বিশ্বকাপের সূচি বদলালো ফিফা

আপডেট সময় ০৭:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২