ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এলাকাভিত্তিক এক দিন শিল্পকারখানা বন্ধ, প্রজ্ঞাপন জারি

আকাশ জাতীয় ডেস্ক:

লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

তখন প্রতিমন্ত্রী এও বলেছিলেন, বিদ্যুতের লোডশেডিং কমাতে উৎপাদন বাড়ানোরও চেষ্টা চলছে। অক্টোবর থেকে আগের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

নসরুল হামিদ আরও বলেন, সামনের মাস (সেপ্টেম্বর) থেকে আস্তে-আস্তে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। আগের চেয়ে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের বেশি লোডশেডিং থেকে বেরিয়ে আসবে। জনগণের কথা সরকারের মাথায় আছে উল্লেখ করে তিনি বলেন, কে মানুষকে দুর্ভোগে ফেলতে চায়? কেউ চায় না। লোডশেডিং সাময়িক সমস্যা। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। এজন্য গ্যাসের পরিমাণ বাড়ানোর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এলাকাভিত্তিক এক দিন শিল্পকারখানা বন্ধ, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ০৭:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২