ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরই মধ্যে জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসির চেয়ারম্যান তো প্রেসে বিস্তারিত বলেছেনই। ওটাই জাস্ট মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কোনো নির্দেশনা এসেছে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, এগুলো নিয়ে তো ওনারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেনই, এরমধ্যে আবার ব্যাখ্যা দেবেন। আজকে বলে দেওয়া হয়েছে, কারণ এটা একটা টেকনিক্যাল বিষয়। স্বল্প পরিসরে আমি ব্যাখ্যা দিলে অনেক প্রশ্ন আসবে, উত্তরও হয়তো দেওয়া যাবে না টেকনিক্যাল বিষয়ে।

সচিব বলেন, অলরেডি জ্বালানি মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে। তারা যে ব্রিফিং করেছে সেটা আবার রি ব্রিফিং করে দেবে।

তিনি বলেন, এই জিনিসগুলোই আলোচনা হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বা বিপিসিতে বলা হয়েছে তারা যাতে ইমিডিয়েটলি জিনিসগুলো ক্ল্যারিফাই করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরার নির্দেশ

আপডেট সময় ০৬:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২