ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনার জন্য রাখি পাঠালো পশ্চিমবঙ্গ সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

বৃহস্পতিবার(১১ আগস্ট) বাঙালির রাখিবন্ধন উৎসব। বাংলার এই বিশেষ উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পুরসভার পক্ষ থেকে বুধবার(১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে কচুরিপানার তৈরি রাখি ও মিষ্টি তুলে দেওয়া হয় বাংলাদেশের সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন হাতে।

এই বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এই বছর বনগাঁ পুরসভার পক্ষ থেকে আমেরিকা, জার্মান, কানাডা ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের কাছে রাখি পাঠানো হয়েছে। সেজন্য পেট্রাপোল সীমান্তে এসে বাংলাদেশের সংসদ সদস্যের হাতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাখি ও মিষ্টি তুলে দিলাম।

শেখ আফিল উদ্দিন জানান, একটা চমৎকার দিনে আপনারা একটি চমৎকার উপহার আমাদেরকে দিলেন। আমি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব। আসলে রাখি দিয়েই আমাদের দুই বাংলার বন্ধন শেষ হয় না। দুই দেশের বন্ধন রাখিবন্ধনের মধ্যদিয়ে আরও শক্তিশালী হলো।

বনগাঁ পুরসভা এখন আর উত্তর ২৪ পরগনার জেলার মধ্যে পরে না। সম্প্রতি রাজ্যের ছটি জেলা বাড়াতেই বনগাঁ অঞ্চল ইছমতী জেলার অন্তর্গত হয়েছে। সেই ইছামতি নদীর কচুরিপানা দিয়ে রাখি তৈরির পরিকল্পনা আগেই নিয়েছিল বনগাঁ পুরসভা।

গোপাল শেঠ আরও জানান, দুই বাংলার একদিকে মমতা ব্যানার্জি, অন্যদিকে শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি বজায় রাখা আমাদের দুই দেশের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সঙ্গে আমাদের যে মৈত্রী, ভালোবাসার সম্পর্ক এটা সমগ্র বিশ্ব জানে। সেই ভালোবাসাই ছড়িয়ে দেওয়া হলো।

এদিন সীমান্তরক্ষী বিএসএফ-এর সদস্যদেরও হাতেও রাখি পরিয়ে দেন গোপাল শেঠ। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান না থাকলেও বিষয়টি জানেন বলে এদিন জানান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনার জন্য রাখি পাঠালো পশ্চিমবঙ্গ সরকার

আপডেট সময় ০৪:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২