ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

গরিব মানুষের দুঃসময় কেটে যাবে: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

গরিব মানুষের জন্য সরকার কাজ করছে। আশা করছি, দুঃসময় কেটে যাবে। গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা এবং তাদের ভালোভাবে রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে কী প্রভাব পড়ছে তার মূল্যায়ন হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায় থেকে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জ্বালানি মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে বসবেন প্রধানমন্ত্রী।

মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের ওপর প্রভাবের বিষয়ে একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, গরিব মানুষের ওপর প্রভাব পড়ে। স্বাভাবিকভাবে মূল্যস্ফীতিও বৃদ্ধি পায়। সরকার দরিদ্র জনগণের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে, আগামীতেও করবে। দরিদ্র ও সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার উদ্যোগ নেবে। তবে দাম কেন বাড়ল, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলব না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য সম্মিলিত প্রাইস লেভেল…। সেখানে (বিশ্ববাজারে) দাম বাড়লে এখানেও বাড়বে। সেখানে কমলে এখানেও কমবে।

ডলারের বাজার কারসাজির সঙ্গে জড়িত ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে যেভাবে সাহায্য করা দরকার, তা যদি না করা হয়, তাহলে তো সমস্যা। আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কত রাখবেন, নগদ টাকা কত রাখবেন, সেটির বিষয় আছে। এর বাইরে যদি রাখেন, তাহলে মনে হবে অন্য কিছু করছেন। আমি বিষয়টি সঠিকভাবে জানি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

গরিব মানুষের দুঃসময় কেটে যাবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২