ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিনিরা ককটেল জাতি: বেনজীর আহমেদ

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র একটি পুনর্বাসিত দেশ। তারা একটি ককটেল জাতি।

সোমবার (৮ আগস্ট) বিকেলে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আমাদের দেশে কিছু মানুষ বাঙালি অবয়বে দেশকে ধ্বংস ও দুর্বল করার চেষ্টা করে। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে হারিয়েছি। এর বিরুদ্ধে সমগ্র জাতিকে সতর্ক থাকতে হবে।

মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ১৫ই আগস্ট নিয়ে আওয়ামী লীগের কি ভূমিকা ছিল সেটা আমি জানতে চাই, ওই সময় আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগের কে বা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততা ছিল সেটাও জানতে চাই। সত্য কথা বলতে কি, আওয়ামী লীগের লোকজন কিছুই জানেন না। তারা বায়বীয় কথা বার্তা বলেন। তারা তথ্য তুলে ধরতে পারেন না।

তিনি বলেন, আমি বহুবার দেখেছি আওয়ামী লীগ নেতারা বায়বীয় কথাবার্তা বলেন। আজও আওয়ামী লীগ নেতারা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে বায়বীয় কথাবার্তা বলছেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর পরিচালক তালেবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৮ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে আইজিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিনিরা ককটেল জাতি: বেনজীর আহমেদ

আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২