ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে আসামি জয়নাল আবেদীন ওরফে লাল মিয়ার একটি মৎস্য খামার আছে। খামার দেখাশোনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করেন তিনি। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করত লাল মিয়া। এতে সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করতো। কিছুদিন থেকে ওই বুদ্ধি প্রতিবন্ধীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে গত ৭ আগস্ট ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আল্ট্রাসনোগ্রাফি করায়। রিপোর্টে দেখা যায় ওই বুদ্ধি প্রতিবন্ধী ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ওই বুদ্ধি প্রতিবন্ধীর বাবা পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ধর্ষণের সুষ্পষ্ট তথ্য প্রমাণ থাকায় আসামি জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার জয়নাল আবেদীন সরদারকে দুপুরে আদালতে তোলা হয়। এসময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব গ্রেফতার

আপডেট সময় ১১:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২