ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক পাটক্ষেতের আড়ালে পুশইন, সীমান্তে বিজিবি-জনতার যৌথ পাহারা কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে : ডিএমপি কমিশনার জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী পরমাণু পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দেবে ইরান, দাবি ভ্যান্সের নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল কিংসের কিংসলের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইতিহাস গড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। পুরো আসরেই মূল একাদশের চাইতে বদলি হিসেবে বেশি মাঠে নেমেছেন এলিটা কিংসলে।

নাইজেরিয়ান এই ফুটবলার বাংলাদিশ নাগরিকত্ব পেয়েছেন। ফলে দেশি ফুটবলার হিসেবেই বর্তমানে খেলছেন কিংসলে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল কিংসলের।

প্রিমিয়ার লিগের এবারের আসরে ৬ গোলে করে দেশি ফুটবলারদের মধ্যে সবার উপরে আছেন কিংসের কিংসলে। ৫টি করে গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন চার জন ফুটবলার। আবাহনীর জুয়েল রানা এবং নবীব নেওয়াজ জীবন। তাদের সঙ্গে রয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফয়সাল আহমেদ ফাহিম এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের মোহাম্মদ জুয়েল। ৪টি করে গোলে তৃতীয় স্থানে রয়েছেন পাঁচ জন। বসুন্ধরা কিংসের মতিন মিয়া এবং সুমন রেজার সঙ্গে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেন। চট্টগ্রাম আবাহনীর শাখাওয়াত হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ আমিনুর রহমান সজীবও রয়েছেন তৃতীয় স্থানে।

আসরে বিদেশী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল করেছেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। এবারের মৌসুমে ২১ গোল করেছেন তিনি। এক গোল কমে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রাম আবাহীনর থ্যাঙ্কগড। ১৮ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন আবাহনীর দোরিয়েলতন গোমেজ। বসুন্ধরা কিংসের হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক রবসন রোবিনহো এবারের মৌসুমে ১৬ গোল করে চতুর্থ স্থানে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল কিংসের কিংসলের

আপডেট সময় ০৮:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২