ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক পাটক্ষেতের আড়ালে পুশইন, সীমান্তে বিজিবি-জনতার যৌথ পাহারা কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে : ডিএমপি কমিশনার জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ পরমাণু পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দেবে ইরান, দাবি ভ্যান্সের নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

মেসি-নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজির বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেল মৌসুমে পিএসজিতে নিজেদের ছায়া থেকে বের হতে পারেননি লিওনেল মেসি আর নেইমার, যা নিয়ে ফুটবলের এ দুই সেরা তারকার ভক্তরা হতাশ ছিলেন।

তবে চলতি মৌসুমের শুরু থেকেই ভক্তদের সেই হতাশা দূর করে দিলেন মেসি-নেইমার। গোল পাচ্ছেন নিয়মিত, তাদের গোলে দুর্দান্ত সব জয় নিয়ে মাঠ ছাড়ছে পিএসজি। আগের ম্যাচে নঁতের বিপক্ষে গোল করেছিলেন মেসি-নেইমার। তাতে সুপার কাপ শিরোপা জেতে পিএসজি।

শনিবার রাতেও গোল পেলেন দুজনে; তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ক্লেহমঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের দলটি।

পাঁচ গোলের মধ্যে মেসি করেছেন দুটি, আর নেইমার একটি। অন্য দুটি গোলে এসিস্ট রয়েছে নেইমারের। গোল দুটি এসেছে আশরাফ হাকিমি ও মারকিনিয়োসের পা ছুঁয়ে।

ম্যাচের শুরু থেকেই নেইমার ছিলেন ক্ষিপ্র ও দুর্দান্ত। ৯ মিনিটে বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন পাবলো সারাবিয়া, মেসি সে বলটা ফ্লিক করে দেন নেইমারকে, বক্স থেকে নিখুঁত এক শটে তিনি নেইমার এগিয়ে দেন পিএসজিকে।

২৬ মিনিটে নেইমারের দারুণভাবে বল বানিয়ে দিলে আশরাফ হাকিমি বক্সে ঢুকে গোল করেন। ৩৮ মিনিটে নেইমারের দারুণ এক ফ্রি কিকে গোল পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিয়োস।

৩-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা সময় গোল পায়নি পিএসজি। কোনো গোল শোধও করতে পারেনি ক্লেহমঁ।

৮০ মিনিটের মাথায় মেসি-নেইমারের ধারালো আক্রমণে গোলসংখ্যা বাড়ে। মেসি বল বাড়ান নেইমারকে। বাম পাশ থেকে বক্সের মধ্যে থাকা মেসিকে বল ফের বাড়িয়ে দেন নেইমার। তাতে পা ছুঁয়ে স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টাইন সুপারস্টার।

ওই গোলের ৬ মিনিট পর লিয়ান্দ্রো পারেদেসের বাড়ানো লম্বা বলটা বক্সে বুক দিয়ে রিসিভ করে দারুণ এক ওভারহেড কিকে অবিশ্বাস্য এক গোল করেন মেসি। সেই গোলটি ছিল দর্শনীয়।

রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ক্রিস্টোফ গাল্টিয়ারের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

মেসি-নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজির বড় জয়

আপডেট সময় ০৮:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২