ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব মিলমালিকদের

আকাশ জাতীয় ডেস্ক: 

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তাদের ভাষ্যমতে টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানিমূল্য বেড়েছে। ফলে সমন্বয় করতেই দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে মিলমালিকদের সংগঠনটি গত ৩ আগস্ট দাম বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি)। তাদের প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।

চলতি বছর বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ প্রতি লিটার ২০৫ টাকায় বিক্রি হয়। তবে সম্প্রতি দুই দফায় লিটারে ২০ টাকা কমানো হয়। সর্বশেষ গত ২১ জুলাই লিটারপ্রতি দর ১৪ টাকা কমানো হয়।

এর আগে ৯ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখার উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

তখন লিটারপ্রতি বাড়ানো হয় ৫ থেকে ৭ টাকা। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার খোলা সয়াবিন তেল ৫ টাকা বাড়িয়ে ১৮৫ টাকা করা হয়। আর এক লিটারের বোতলে ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা করা হয়। অন্যদিকে ৫ লিটারের বোতল ১২ টাকা বাড়িয়ে ৯৯৭ টাকা করা হয়।

পরে ১৭ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে সঙ্গে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের বৈঠক শেষে ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা আর পাঁচ লিটার ৯৮০ টাকা থেকে ৯১০ টাকা করার ঘোষণা দেয়া হয়। পাশাপাশি পাম তেলের দামও কমানো হয়। প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব মিলমালিকদের

আপডেট সময় ০২:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২