ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুটি ভাঙ্গলেন মমিনুল, বৃষ্টিতে খেলা বন্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক:
পচেফস্ট্রুমে প্রথম টেস্টে চতুর্থ দিনে দারুণ জুটি গড়ে তুলেছিল বাভুমা- ডু প্লেসিস। চতুর্থ উইকেটে তাদের ১৪২ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার লিড পৌঁছে গেছে ৩৮৮ রানে। অবশেষে ডু প্লেসিসকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙ্গলেন মমিনুল।
মমিনুলের করা ৪৯ তম ওভারের পঞ্চম বলে সুইপ করতে গেলে এলবিডব্লিউয়ের ফাদে পড়েন ডু প্লেসিস। আউট হওয়া আগে ৮১ রান সংগ্রহ করে প্রোটিয়া অধিনায়ক। ডুপ্লেসিস আউট হওয়ার পরের ওভারেই পচেফস্ট্রুমে বৃষ্টি নেমে আসে। একারণে খেলা বন্ধ আছে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ২১২।
এদিকে চতুর্থ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাশিম আমলাকে সাজঘরের পথ দেখান তিনি। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়ার আগে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমলা করেছেন ২৮ রান। আমলার বিদায়ের পর ক্রিজে আসেন ডু প্লেসিস। তার আক্রমণাত্নক ব্যাটিংয়ে লাঞ্চ বিরতির আগেই ৩৫০ রানের লিড পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে দুই উইকেটে ৫৪ রান নিয়ে রবিবার দুপুরে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। শনিবার তৃতীয় দিনের শেষ বেলাটা মোটামুটি স্বস্তিতেই পার করে বাংলাদেশ| দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফেরত পাঠিয়েছে সাজঘরে। তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা।
তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুটি ভাঙ্গলেন মমিনুল, বৃষ্টিতে খেলা বন্ধ

আপডেট সময় ০৫:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭