ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিটিতে ৩৫, দূরপাল্লায় কিলোমিটারে ৪০ পয়সা ভাড়া বাড়লো

আকাশ জাতীয় ডেস্ক: 

জ্বালানির দাম বাড়ায় যানবাহনের ভাড়াও বেড়েছে। সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি বাড়ছে ৩৫ পয়সা। দূরপাল্লায় ৪০ পয়সা করে বাড়বে।

শনিবার (৬ আগস্ট) রাতে ঢাকা পরিবহন মালিক সমিতির বৈঠক শেষে এ তথ্য জানা গেছে।

৪ ঘণ্টা বৈঠক শেষে ভাড়া সমন্বয়ের বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন সড়ক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী। তিনি বলেন, মহানগর এলাকায় বাস ভাড়া ৩৫ পয়সা বেড়ে আড়াই টাকা, দূর পাল্লায় ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা হয়েছে। সর্বনিন্ম ভাড়া ১০ টাকাই থাকছে। মিনিবাসে ভাড়া থাকছে ৮ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, বাস ভাড়া দূরপাল্লায় বেড়েছে ২২ শতাংশ। সিটি সার্ভিসে বেড়েছে ১৬ শতাংশ।

এর আগে বিকেল ৫টায় বিআরটিএ ভবনে ঢাকা পরিবহন মালিক সমিতির বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। বৈঠক সূত্রে জানা গেছে, বিআরটিএ ১৫ শতাংশ ভাড়া বাড়াতে চাইলেও সমিতির দাবি ৩০ শতাংশ।

বৈঠকে অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

বৈঠকের আগে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিআরটিএ সিটি সার্ভিসে ১৩ শতাংশ, দূরপাল্লায় ১৬ শতাংশ, লঞ্চে ২০ শতাংশ ভাড়া বাড়তে চাচ্ছে। কিন্তু পরিবহন মালিক সমিতির দাবি সার্বিক ব্যয় বৃদ্ধি বিবেচনায় নিয়ে ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিটিতে ৩৫, দূরপাল্লায় কিলোমিটারে ৪০ পয়সা ভাড়া বাড়লো

আপডেট সময় ১০:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২