ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পদ বিক্রি করে ‘হাসপাতাল থেকে ছাড়া’ পেয়েছে বার্সেলোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরেই অর্থ সংকটে ভূগছে বার্সেলোনা। ঋণে জর্জরিত ক্লাবটি ছাড়তে হয়েছে নিজেদের সেরা খেলোয়াড়টিকে।

তবে এবার স্বস্তির বার্তা দিলেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। জানালেন সংকট কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে কাতালানরা।

চলতি মৌসুমে বেশ কিছু তারকাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। রবের্ত লেভানডোভস্কি, রাফিনিয়া, জুল কুন্দেসহ কয়েকজন তারাক খেলোয়াড়কে দলে ভেড়ানোর অর্থ কিভাবে এলো সেটার ব্যাখ্যা দিয়েছেন লাপোর্তা। গত বছর ঋণে জর্জরিত থাকা ক্লাবটি এখন ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।

বার্সা সভাপতি বলেন, ‘এক বছর আগে দুর্ভাগ্যজনকভাবে ক্লাবের আর্থিক পরিস্থিতির কারণে আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘোষণা দিতে হয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেছে এবং আমরা বলতে পারছি যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। ’

গত বছরের আগস্টে গণমাধ্যমকে লাপোর্তা জানিয়েছিলেন, বার্সেলোনার ঋণের পরিমাণ ১৩৫ কোটি ইউরো। এরপর নানা পদক্ষেপ নেয় ক্লাবটি। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিট এর কাছে লা লিগার টিভি স্বত্বের মোট ২৫ শতাংশ বিক্রি করে তারা। জার্সি ও স্টেডিয়ামের স্পন্সরশিপের জন্য চুক্তি করে স্পটিফাইয়ের সঙ্গে। বার্সেলোনা স্টুডিওর ২৪.৫% শতাংশও বিক্রি করে তারা। সবকিছুর পর দলবদলের জন্য ১৫ কোটি ইউরো খরচের অনুমতি পায় কাতালানরা।

নিজস্ব সম্পদের কিছু অংশ বিক্রি করে হাসপাতাল থেকে ক্লাবকে বের করে এনেছেন দাবি করে লাপোর্তা জানান, ‘আমাদের জন্য বছরটা খুব কঠিন ছিল। আমাদের অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছে এবং অনেক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। এক বছর পর আমরা পরিস্থিতির মোড় ঘুড়িয়ে দিচ্ছি। আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তবে আমরা আর্থিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি। আমাদের এখনও সতর্ক থাকতে হবে। ’

‘গত দুই মাসে বার্সেলোনা ৮০ কোটি ইউরো এনেছে। আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের কিছু সম্পদ বিক্রি করতে হয়েছে, তবে ভবিষ্যতে আমরা সেসব ফিরে পাব। ফুটবলে বার্সেলোনাকে একটা দৃষ্টান্ত/উদাহরণ হিসেবে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। আমরা যে জায়গায় ছিলাম, সেখানে ফিরে যাচ্ছি। ’

সংকট কাটিয়ে দারুণ এক দলবদল মৌসুম কাটালেও নতুন ফুটবলারদের এখনও লা লিগায় নিবন্ধন করতে পারেনি বার্সেলোনা। তবে শিগগিরেই সবাইকে নিবন্ধন করানো হবে বলে আশা প্রকাশ করেন ক্লাবটির সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সম্পদ বিক্রি করে ‘হাসপাতাল থেকে ছাড়া’ পেয়েছে বার্সেলোনা

আপডেট সময় ০৭:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২