ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় নামতে পারলে চূড়ান্ত বিজয় হবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় নামা ছাড়া কোনো পথ নেই। যেকোনো অর্থে জনগণকে সম্পৃক্ত করে যদি রাস্তায় নেমে আসতে পারি তাহলে এ দেশের মানুষের চূড়ান্ত বিজয় হবে। দেশের মানুষের দুর্দিন কেটে যাবে।

শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, গত ৫০ বছরে ডিজেল,পেট্রলের দাম এতো বাড়েনি, যা এ সরকারের আমলে বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। যখন কেউ এর প্রতিবাদ করে তখন হামলা, মামলা, গুম, নিখোঁজ করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক দল হচ্ছে মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানো। মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা। মানুষের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করা। সেটি যদি করা সম্ভব না হয় তাহলে একটি রাজনৈতিক দলের ব্যর্থতার সীমা-পরিসীমা থাকে না।

তিনি বলেন, হামলা-মামলা পাকিস্তান আমলে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার প্রথম পর্যায়ে হয়েছে। এরশাদের আমলে হয়েছে। গত ৫০ বছরে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু এ সরকারের আমলে সবকিছু ছাড়িয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় দাঁড়াতে পারি তাহলে মুক্তি মিলবে।

এসময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ এসময় আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় নামতে পারলে চূড়ান্ত বিজয় হবে’

আপডেট সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২