ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাভুমা- ডু প্লেসিস জুটিতে প্রোটিয়াদের লিড ৩৫০

আকাশ স্পোর্টস ডেস্ক:
পচেফস্ট্রুমে প্রথম টেস্টে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগেই ৩৫০ রানের লিড পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ও টেম্বা বাভুমার শতরানের জুটিতে ধীরে ধীরে রানের পাহাড়ে উঠছে প্রোটিয়ারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৭৫। ডু প্লেসিস ৬৫ ও বাভুমা ৪৮ রানে অপরাজিত আছেন।
এদিকে চতুর্থ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাশিম আমলাকে সাজঘরের পথ দেখান তিনি। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়ার আগে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমলা করেছেন ২৮ রান।
এর আগে দুই উইকেটে ৫৪ রান নিয়ে রবিবার দুপুরে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। শনিবার তৃতীয় দিনের শেষ বেলাটা মোটামুটি স্বস্তিতেই পার করে বাংলাদেশ| দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফেরত পাঠিয়েছে সাজঘরে। তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা।
তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

বাভুমা- ডু প্লেসিস জুটিতে প্রোটিয়াদের লিড ৩৫০

আপডেট সময় ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭