ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে ওমানের পাশে থাকার ঘোষণা ইরানের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব : এলজিআরডি প্রতিমন্ত্রী তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

মানিকগঞ্জে কেমিক্যালে তৈরি দুধ বিক্রি হয় রাজধানীতে!

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জে পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে বাড়িতেই বানানো হচ্ছে গরুর দুধ এবং প্রতিদিন তা চড়া দামে সরবরাহ করা হচ্ছে ঢাকার বিভিন্ন বাজারে। গ্রামের গরুর খাঁটি দুধের চাহিদা অনেক।

এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রতিনিয়তই ভেজাল দুধ তৈরি করে যাচ্ছেন।

জানা গেছে, রাতের আঁধারে পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে প্রতিদিন শত শত লিটার ভেজাল দুধ তৈরি করা হয়। এরপর ড্রামের অর্ধেক ভরা হয় ভেজাল দুধে। সেই ভেজাল দুধে সমপরিমাণ খাঁটি দুধ মিশিয়ে পাঠানো হয় ঢাকায়।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০২ আগস্ট) যৌথভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন সাটুরিয়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ১৫০ লিটারের বেশি নকল দুধসহ মো. আতাউর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি প্রায় ছয় বছর ধরে ভেজাল দুধ বিক্রি করে আসছিলেন।

এসময় আতাউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।

অভিযানে নিষিদ্ধ ও অবৈধ প্রসাধনী বিক্রি ও সংরক্ষণ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

মানিকগঞ্জে কেমিক্যালে তৈরি দুধ বিক্রি হয় রাজধানীতে!

আপডেট সময় ১২:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২