ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমারই নিলেন পেনাল্টি-ফ্রি কিক

আকাশ স্পোর্টস ডেস্ক:
পেনাল্টি ও ফ্রিকিক কে নেবে এ নিয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) অভ্যন্তরীণ বিষয় নিয়ে গণমাধ্যম সরগরম ছিল প্রায় দুই সপ্তাহ। আপাতত সেই আলোচনা-সমালোচনার একটা সমাপ্তি হলো। পিএসজির হয়ে পেনাল্টি ও ফ্রিকিক নিয়ে নিজের অবস্থান জানান দিলেন নেইমার। দুটি প্রচেষ্টায় জোড়া গোলও করেন ব্রাজিলিয়ান এই তারকা। আর নেইমার এমবাপে ও কাভানির সম্মিলিত পারফরমেন্সে পিএসজিও জিতল ৬-২ গোলে।
গত ১৮ সেপ্টেম্বর লিয়নের বিপক্ষে ম্যাচে পেনাল্টি কিক নেওয়াকে কেন্দ্র করে নেইমার-কাভানি দ্বন্দ্ব চলে আসে প্রকাশ্যে। এরপর থেকে ইউরোপিয়ান মিডিয়াতে সরগরম অবস্থা। সংবাদ বের হয়েছিল পেনাল্টি দায়িত্ব নেইমারকে ছেড়ে দিতে এক মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কাভানি। আবার রোটেশন পদ্ধতিতে পেনাল্টি নেবেন কাভানি-নেইমার সেই সংবাদ বের হয়েছিল।
রোটেশন পদ্ধতিতেই নাকি নেইমার নিয়েছেন পেনাল্টি কিক। খেলা শেষে পিএসজির খেলোয়াড় মুনিয়ের কথায় বিষয়টি পরিষ্কার হয়েছে। পিএসজি কোচ উনাই এমেরিই দুই তারকার মধ্যের ঝামেলা মিটিয়েছেন। তিনি বলেন, ‘(কে প্রথম পেনাল্টি নেবে) সেটা কোচের সঙ্গে বসে আগেই ঠিক করা হয়েছিল। যদি সেখানে আরেকটা পেনাল্টি পাওয়া যেত, তাহলে সেটা এদি (এদিনসন কাভানি) নিত।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমারই নিলেন পেনাল্টি-ফ্রি কিক

আপডেট সময় ০৪:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭