ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মাদ্রাসাকে ৮ নির্দেশনা

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসাকে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিজস্ব ওয়েবসাইটে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

একই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত রবিবার (৩১ জুলাই) প্রকাশিত হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

২. স্বশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইনে/ভার্চুয়ালি করা।

৩. গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা থেকে ২০ শতাংশ কমানো।

৪. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সব দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোক-সজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে শিক্ষা বোর্ডে পাঠানো।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মাদ্রাসাকে ৮ নির্দেশনা

আপডেট সময় ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২