ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির পাশে কোনো লোকজন নেই, বাংলাদেশের মানুষ আর কখনই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিছে, সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি অনেক আন্দোলন কথা বলছে। আমরা কোথাও বাঁধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যান-চলাচল বন্ধ করে, জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটর শব্দে কান জি জি করার কথা, আইপিএসের মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্ররা পড়াশুনা করতে পারতো না। মোমবাতি-হারিকেন এসব জ্বালাতে হতো। এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভুলেনি। বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্য করতে পারে না।

অনুষ্ঠানে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরও উপস্থিতি ছিলেন মুন্সিগঞ্জ-৩আসনের সংসদ সদস্য মৃনালকান্তি দাস, মুন্সিগঞ্জ-২আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২