ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

নিউজ যেন দুর্নীতিবাজদের পক্ষে না যায়: দুদক চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক: 

নিউজ যেন কোনো দুর্নীতিবাজদের পক্ষে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে সেগুনবাগিচায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) এর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আপনারা সত্য কথা তুলে ধরুন। তবে দেশ ও জাতির ক্ষতি হয় এমন কিছু লিখবেন না। যেকোনো কিছু লেখার আগে তথ্য যাচাই-বাছাই করে তারপর লিখুন।

তিনি আরো বলেন, নিউজ করার আগে ভাববেন এটা জাতির জন্য কতটা কল্যাণকর, নিউজটা দুর্নীতিবাজদের পক্ষে যেন না যায় সেটা সবাইকে খেয়াল রাখতে হবে।

এ সময় কমিশনার ড. মোজাম্মেল হক খান, জহুরুল হক ও দুদক সচিব মো. মাহবুব হোসেন, র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নিউজ যেন দুর্নীতিবাজদের পক্ষে না যায়: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৬:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২