ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তীব্র খরায় জেগে উঠল তিনশ বছরের পুরোনো বাগান

আকাশ নিউজ ডেস্ক: 

সমগ্র ইউরোপজুড়েই চলছে তীব্র দাবদাহ। তাপপ্রবাহের কারণে তাপমাত্রার পারদ সব রেকর্ড ভেঙে দিয়েছে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। তবে এরই মধ্যে তীব্র খরার কারণে ঘটেছে একটি চমকপ্রদ ঘটনা। যুক্তরাজ্যের চ্যাটসওয়ার্থ হাউসের দক্ষিণ লনের ঘাস খরার কারণে শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে তিনশ বছরের পুরোনো একটি বাগান। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাগানটিতে রয়েছে গাছপালা লাগানোর আলাদা আলাদা বেড, যা পায়ে চলা পথ দিয়ে সুন্দরভাবে পৃথক করা হয়েছে বলে জানা গেছে। ১৬৯৯ সালে ডিউক অব ডেভনশায়ার এই বাগানটি তৈরি করেছিল। ড্রোন ফুটেজে ১৭ শতকের লনের অবশিষ্টাংশ প্রকাশ করা হয়। ফুটেজে বাগানের উজ্জ্বল অতীতের আভাস পাওয়া গেছে।

স্বাভাবিকভাবেই এই আবিষ্কারে মানুষ ভীষণ অবাক হয়েছে। নেটমাধ্যমে ভাইরালও হয়েছে এই আবিষ্কার।

পিক ডিস্ট্রিক ন্যাশনাল পার্কে পাওয়া গেছে এই বাগান। এটি ডার্বিশায়ারের চ্যাটসওয়ার্থ এস্টেটের বাগানের অংশ। এস্টেটটি ডেভনশায়ার পরিবারের মালিকানাধীন বলে জানা গেছে। এটি গ্রেট পার্টেরে নামে পরিচিত। বাগানটিতে রয়েছে বিভিন্ন জাতের ফুলের বেড।

যুক্তরাজ্যের তাপমাত্রা চরম আকার ধারণ করে আবিষ্কার না হওয়া পর্যন্ত বাগানটি কয়েক শতাব্দী ধরে ঘাসের নীচে লুকিয়ে ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তীব্র খরায় জেগে উঠল তিনশ বছরের পুরোনো বাগান

আপডেট সময় ১০:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২