ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডি-৮ দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়বে ১০ গুণ: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, ডি-৮ পিটিএ চূড়ান্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য ১০ গুণ বাড়বে বলে প্রত্যাশা করেছেন তিনি।

-0ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, ডি-৮ সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃবাণিজ্য প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। প্রতিষ্ঠাকালীন ডি-৮ এর সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ ছিল ১৪ বিলিয়ন ডলার যা বর্তমানে ১২৯ বিলিয়ন ডলারে পৌছেছে। আমি আশা করছি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য ১০ গুণ বাড়বে।

ড. মোমেন আরও জানান, ইতোমধ্যে মিসর ব্যতীত অন্যান্য সাতটি সদস্য রাষ্ট্রসমূহ ডি-৮ পিটিএ অনুসমর্থন করেছে। এবারের সভায় মিশর জানিয়েছে, তারা শিগগিরই ডি-৮ পিটিএ অনুসমর্থন করবে। এছাড়াও ডি-৮ পিটিএ দ্রুত কার্যকর করার লক্ষ্যে ড্রাফট ট্রেড ফ্যাসিলেশন স্ট্র্যাটেজির চূড়ান্তকরণ প্রক্রিয়া চলছে। এবারের সভায় এ বিষয়ে পর্যালোচনা করা হয়। এই ড্রাফট ট্রেড ফ্যাসিলেশন স্ট্র্যাটেজি শিগগিরই বাংলাদেশে অনুষ্ঠিতব্য থার্ড ট্রেড মিনিস্টার্স মিটিংয়ে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে অনুষ্ঠিত প্রথম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন। বাংলাদেশ ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলনটি সফলভাবে আয়োজন করেছিল। প্রধানমন্ত্রী ২০২১ সালের ৮ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের নিকট হতে সংগঠনটির সভাপতিত্ব গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডি-৮ দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়বে ১০ গুণ: ড. মোমেন

আপডেট সময় ০৬:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২