ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নির্বাচনে বিএনপির আসা না আসায় কিছু যায় আসে না: রাসিক মেয়র

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসা না আসায় কিছু যায় আসে না। সংসদ নির্বাচন বর্তমান সরকারের মেয়াদকালে আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার দেশের সংবিধানের নিয়ম পুরোপুরি মেনেই সংসদ নির্বাচন করবে। আগামী বছরের সুবিধাজনক যেকোন সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিকের প্রার্থী করবেন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে এক সাথে তার পক্ষে কাজ করতে হবে।

মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন বয়কট করায় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বাগাতিপাড়া পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী পরিষদের সদস্য বেগম আক্তার জাহান ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের এমপি ও জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নির্বাচনে বিএনপির আসা না আসায় কিছু যায় আসে না: রাসিক মেয়র

আপডেট সময় ১০:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২