ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেনাল্টির জন্য অভিনয়ের অভিযোগ, যা বললেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রীতি ম্যাচে গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। এই গোলের একটা আবার এসেছে প্রথমার্ধে, পেনাল্টি থেকে। আর নেইমারের সেই পেনাল্টি নিয়েই আলোচনা-সমালোচনার শুরু।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম বলছেন, এই পেনাল্টি পেতেও অভিনয়ের আশ্রয় নিয়েছেন নেইমার। তিনি অহেতুক ডাইভ দিয়েছেন।

ম্যাচের ৩২ মিনিটে ডি বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পায়ের কারিকুরি দেখাচ্ছিলেন তিনি। তখনই স্বাগতিক ক্লাবের জেনতা মুইরা তাকে ঠেকানোর চেষ্টা করেন। নেইমারের কাছ থেকে বল কেড়ে নিতে জেনতা পা বাড়িয়ে দেন। তখন তার সঙ্গে হালকা স্পর্শ লাগতেই নেইমার মাটিতে লুটিয়ে পড়েন, ব্যথায় নাক-মুখ কুঁচকে পেনাল্টির আবেদন জানান।

যেহেতু ভিএআরের কোনো বিষয় ছিল না, তাই জাপানি রেফারি ফুতোশি নাকামুরাও পেনাল্টির বাঁশি বাজিয়ে বসেন। সেখান থেকে ম্যাচে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর পরই সমালোচকরা একহাত নিয়েছেন নেইমারের ওপর। তাদের বক্তব্য— নেইমারের ফাউলটি ছিল অতি রঞ্জিত। তিনি ডাইভ দিয়েছিলেন।

এ ঘটনায় গ্লোবো নোটেড তাদের অফিসিয়াল টুইটার পেইজে লিখেছে— ‘নেইমার সাফার অ্যা পেনাল্টি, লেটস সে, গোস্ট।’

পিএসজির অফিসিয়াল টুইটার থেকেই এর জবাব দিয়েছেন নেইমার। সেই মন্তব্যে তিনি দাবি করেছেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের ধাক্কা লেগেই তিনি পড়েছেন। সমালোচকদের তীব্র জবাব দিয়ে নেইমার বলেছেন, এমন অভিযোগ যারা করেন তারা আসলে কোনো দিন বলেই পা লাগাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেনাল্টির জন্য অভিনয়ের অভিযোগ, যা বললেন নেইমার

আপডেট সময় ০৬:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২