ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গভীর রাতে স্বামী পরিত্যক্তা নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী (২০)। রবিবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাশবাড়িয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। গণধর্ষণে গুরুত্বর অসুস্থ ওই নারীকে প্রতিবেশীরা বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সোমবার দুপুরে ৫ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। এখনো গ্রেফতার হয়নি কোনো ধর্ষক। তবে, পুলিশ বলছে ধর্ষকদের আটকে অভিযান চালছে।

স্থানীয়রা বলছে, ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার আশ্রয়ে থেকে ক্ষমতার দাপট দেখানো কয়েকজন বখাটে রবিবার দিবাগত মধ্যরাতে বড় বাশবাড়িয়া গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা গুরুত্বর অসুস্থ ওই নারীকে উদ্ধার করে সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ধর্ষণের শিকার ওই নারীর সাথে কথা বলেন ও বড় বাশবাড়িয়া গ্রামে ঘটনাস্থল পরির্দশন করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, রবিবার দিবাগত রাত ১২টার পরে টয়লেটে যেতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা বড়বাসবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার(২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে মুখ চেপে বাড়ির পাশের বাগানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। আমি এর সঠিক বিচার চাই। ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় নানা ধরণের অপরাধ করাই তাদের কাজ।

ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক মেহেদী হাসান তুপু বলেন, স্বামী পরিত্যক্তা ওই নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতরা আমার লোক না- ভালো করে চিনিওনা। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বিরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী কোন সংগঠনের সাথে জড়িত না থাকলে ওরা হাইব্রিড। ওদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি দ্রুত এসব ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

বাগেরহাট সদর হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. জিনিয়া ফেরদৌস জানান, গুরুতর অসুস্থ ওই নারীকে গাইনী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ইতিমধ্যেই গণধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান জানান, গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার দুপুরে ৫ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। এখন ওই নারীর ডাক্তারি পরীক্ষা প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গভীর রাতে স্বামী পরিত্যক্তা নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

আপডেট সময় ০৯:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২