ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় প্রতীক দিয়ে শিল্প-নকশা করা যাবে না

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের জাতীয় প্রতীক দিয়ে কোনো শিল্প-নকশা করা যাবে না। আর নকশা করা হলেও মালিকানা স্বত্ত্ব মিলবে না। এমন বিধান রেখে ‘বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত ভার্চ্যুয়ালি মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, খসড়া আইনটি কিছুদিন আগে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আইপিআর (মেধা সম্পত্তি অধিকার) কর্মসূচির আওতায় ডাব্লিউআইপিও (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন) কর্তৃক এলডিসিভুক্ত দেশগুলোর জন্য মেধা সম্পদ যাতে সংরক্ষণ করা যায় সেজন্য একটা মডেল ল করা দরকার। তার জন্যই আমাদের ১৯১১ সালের যে প্যাটেন্ড অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ছিল সেটাকে আধুনিক করে নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কতিপয় শিল্প নকশা এই আইনের অধীনে সুরক্ষা পাবে। আবার কিছু কিছু পাবে না। অনিবন্ধিত কোনো কিছুর নকশা থাকে, এটার রেজিস্ট্রেশন করলাম না কিন্তু শিল্প চালাচ্ছি, মুনাফা করছি। তখন অন্য কেউ যদি এটা করে, তখন সে দরখাস্ত দিতে পারবে না। কারণ, তুমি তো রেজিস্ট্রেশনই করোনি।

খসড়া আইন অনুযায়ী জাতীয় প্রতীকের সমন্বয়ে গঠিত কোনো শিল্প নকশার মালিকানা স্বত্ত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, যেমন- শাপলা ফুল দিয়ে কেউ একটা নকশা করে বললো এটা আমার প্রোপার্টি রাইট (স্বত্ত্ব), এটা (স্বত্ত্ব) দেওয়া হবে না। কেউ বাঘ দিয়ে, কাঁঠাল দিয়ে নকশা করলো, সেটা হবে না। কারণ এগুলো আমাদের জাতীয় নকশা।

‘পাশাপাশি কোনো শিল্প নকশার স্বত্ত্বাধিকারী তার নিবন্ধিত শিল্প নকশা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহার করা হতে নিবৃত্ত করার অধিকার থাকবে। আমি যদি সঠিকভাবে কোনো নকশার স্বত্ত্ব নিই, তবে কেউ সেটা ব্যবহার করতে চাইলে অনুমতি নিতে হবে। ’

কোনো ব্যক্তি চাইলে খসড়া আইন অনুযায়ী তার শিল্প-নকশা বাতিল করারও অধিকার পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় প্রতীক দিয়ে শিল্প-নকশা করা যাবে না

আপডেট সময় ০৭:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২