ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শাশুড়িকে পালিয়ে বিয়ে, ৯ বছর পর মেয়ের জামাই গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) প্রায় ৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অভিযানে মোহনগঞ্জ থানার এসআই মমতাজ উদ্দিনের নেতৃত্বে এএসআই এমরুল রশিদসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেয়। গ্রেফতারকৃত আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে। আয়াতুল শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় গ্রেফতার হন।

গত ২০১১ সালে করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সেইসাথে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন বিচারক। এরপর থেকেই আমাতুল পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। এক পর্যায়ে শাশুড়ি নাসরিনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে তার। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন ২০১১ সনে। পরে ২০১৩ সনে মামলার রায় ঘোষণা করেন আাদালত।তবে দেড় বছর আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন বলে জানান এলাকাবাসী।

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকালে আায়তুলকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

শাশুড়িকে পালিয়ে বিয়ে, ৯ বছর পর মেয়ের জামাই গ্রেফতার

আপডেট সময় ১২:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২