ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর জানাজা সম্পন্ন

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার (এমপি) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ইকে-৫৮২ নামের বিমানের একটি ফ্লাইটে করে তার মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়।

সেখান থেকে সকাল ৯টায় একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ ঈদগাহে নেওয়া হয়। এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বেলা তিনটায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস আমেরিকার নিউইয়র্ক স্টেটের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মারা যান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার জন্ম ১৫ এপ্রিল ১৯৪৬। তিনি ২৪ জানুয়ারি ২০১৪ থেকে ২২ জুলাই ২০২২ পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

গাইবান্ধায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর জানাজা সম্পন্ন

আপডেট সময় ১২:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২