ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাথা ন্যাড়া করে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক:  

টাকা চুরির অপবাদে রানা মিয়া (১১) নামে এক শিশুর মাথা ন্যাড়া করে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বসতঘরে রাতভর নির্যাতনের পর ইউপি সদস্যের হস্তক্ষেপে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকলে বাঁধা থেকে মুক্তি পায় শিশুটি।

রোববার নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মা হারা শিশুটি ওই গ্রামের হতদরিদ্র জাহাঙ্গীর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রুদ্রশ্রী গ্রামের কাজল মীরের ছেলে সুমন মীর শনিবার সকালে নিজ বসতঘরে ১১ হাজার ৫০০ টাকা তার বাক্সে রাখে। এ সময় প্রতিবেশী শিশু রানাসহ তার পরিবারের লোকজন ঘরে উপস্থিত ছিল। বিকালে হাওড় থেকে ফিরে এসে বাক্সে রাখা টাকা না পেয়ে শিশু রানাকে সন্দেহ করে সুমন। পরে সন্ধ্যায় বাড়ির সামনে রানা পেয়ে সুমন তার ঘরে নিয়ে আটকে রাখে। রাতভর আটকে রেখে নির্যাতন শেষে রোববার সকালে মাথা ন্যাড়া করে বাড়ির সামনের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে জানতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান উদ্দিন খুঁটি থেকে শিকল খুলে রানাকে মুক্ত করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশু রানা বলে, কোনো টাকা চুরি করিনি। আমাকে শনিবার সন্ধ্যা থেকে সুমন তার ঘরে আটকে রেখে কয়েকজন লোক নিয়ে মারধর করে। সকালে আমার মাথা ন্যাড়া করে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। সুলতান মেম্বার আসার পর আমাকে ছেড়ে দেয়। আমি এর বিচার চাই।

অভিযুক্ত সুমন মীর বলেন, শনিবার সকালে রানার সামনে ১১ হাজার ৫০০ টাকা গুনে আমার বাক্সে রাখি। আমার টাকা রানাই চুরি করেছে। এর জন্য তাকে শাস্তি দিয়েছি। কিন্তু এখনো আমার টাকা উদ্ধার করতে পারিনি।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, লোকমুখে সংবাদ পেয়ে রোববার ঘটনাস্থলে এসে দেখি শিশু রানাকে টাকা চুরির অপবাদে মাথা ন্যাড়া করে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি তার শিকল খুলে দিই। কাজটা খুব খারাপ করেছে।

মদন থানার ওসি মুহম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাথা ন্যাড়া করে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

আপডেট সময় ১০:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২