ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে বিদ্যুতের কোনো অভাব নেই: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে বিদ্যুতের অভাব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ঠ সক্ষমতা আছে। তবে আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি।

শুক্রবার (২২ জুলাই ) রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানী সঙ্কটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমি ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে। আগে আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে লাইট ফ্যান বন্ধ করে বের হতাম। আপনাদের প্রতি অনুরোধ আপনারাও বিদ্যুৎ সাশ্রয় করবেন।

বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ঠ সক্ষমতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। এটা ইচ্ছে করেই নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির নেতারা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে বিদ্যুতের কোনো অভাব নেই: ড. মোমেন

আপডেট সময় ১০:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২