ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্লোবাল এক্সপো: প্রার্থী রাশিয়াও, তবু যে কারণে সৌদিকেই সমর্থন দেবে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার সৌদি আরব। দেশটিতে ২২ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। তাদের কল্যাণের স্বার্থে গ্লোবাল এক্সপো ২০৩০-এ দেশটিকে প্রকাশ্যে সমর্থন দেবে বাংলাদেশ, যদিও এতে নাখোশ হতে পারে রাশিয়াসহ অন্য প্রার্থী দেশগুলো।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ওই সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদেরকে বিষয়টি জানান।

চলতি বছরের মার্চে সৌদি আরব ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর বিষয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছে। এছাড়াও এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করেছে রাশিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেন।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবের বাদশা চিঠি দিয়ে গ্লোবাল এক্সপো ২০৩০-এ বাংলাদেশের সমর্থন চেয়েছেন।

দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের কল্যাণ বিবেচনায় বাংলাদেশ ওই নির্বাচনে সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মন্ত্রী।

‘এতে গ্লোবাল এক্সপো-২০৩০-এর সমর্থনপ্রত্যাশী অন্যান্য দেশ নাখোশ হলেও বাংলাদেশ সৌদি আরবের প্রতি প্রকাশ্য সমর্থন অব্যাহত রাখবে’-বলেন পররাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গ্লোবাল এক্সপো: প্রার্থী রাশিয়াও, তবু যে কারণে সৌদিকেই সমর্থন দেবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২