ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শহিদুল শেখ (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শহিদুল কালিনগর গ্রামের বাবু শেখের ছেলে।

জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে কালিনগর গ্রামের এক কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় প্রতিবেশী শহিদুল কিশোরীকে জোরপূর্বক একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ শহিদুলকে গ্রেফতার করে।
বোয়ালমারী থানার ওসি জানান, ধর্ষণের ঘটনায় মামলা হবার পর শহিদুলকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ১২:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২