ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

মাদ্রাসায় ৮ বছরের শিশুকে নিয়মিত নিপীড়ন , আটক শিক্ষক মাওলানা আবদুল জলিল

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর দাগনভুইয়ার রাজাপুরে মারধরের ভয় দেখিয়ে ৮ বছরের এক ছাত্রকে নিয়মিত নিপীড়ন করার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন শিক্ষক মাওলানা আবদুল জলিল।

বৃহস্পতিবার বিকালে আটক শিক্ষক মাওলানা আব্দুল জলিল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আক্তারুজামানের আদালতে শিশু বলাৎকারের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতার আদালতে ২২ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শিক্ষার্থীর পিতার অভিযোগে বৃহস্পতিবার উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি মাদ্রাসা ও এতিমখানা থেকে হেফজখানার আবাসিক শিক্ষক আব্দুল জলিলকে (২১) গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

দাগনভুইয়া থানা পুলিশ অভিবাবক সূত্রে জানা যায়, ধর্মীয় কসম ও শ্রেণিকক্ষে মারধরের ভয় দেখিয়ে মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল শিশুটিকে নিয়মিত বলাৎকার করে আসছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রের পিতা বাদী হয়ে দাগনভুইয়া থানায় আবাসিক শিক্ষক জলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষক খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আবু ছায়েদের ছেলে আব্দুল জলিলকে গ্রেফতার করে।

দাগনভুইয়া থানার ওসি ইমাম হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জানান, অভিযুক্ত শিক্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মাদ্রাসায় ৮ বছরের শিশুকে নিয়মিত নিপীড়ন , আটক শিক্ষক মাওলানা আবদুল জলিল

আপডেট সময় ১১:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২