ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

বস্তাবন্দি অবস্থায় মাদরাসাছাত্রী উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

ঠাকুরগাঁও পৌরসভা শহরের টাঙন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালের দিকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার মাহফুজা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মৃত ক্বারী মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরসভা শহরের খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগের শিক্ষার্থী।

জেলার খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক আকাশনিউজকে বলেন, নদীতে বস্তা পরে থাকতে দেখে আমাকে একজন ফোন দিয়ে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে বস্তা ভেতর নিথরাবস্থায় একটি মেয়েকে দেখা যায়। তখন তাকে মৃত ভেবে ছবি তোলার জন্য একটু কাছে গেলে বস্তাটি হালকা নড়ে ওঠে। এ সময় তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় বস্তা খোলার পর দেখা যায় মেয়েটি বেঁচে আছে। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

মাহফুজার বড় বোনের সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করতো। ঘটনা কী ঘটেছে আমরা জানি না। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।

এ ব্যাপারে ওই কাওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মতো বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পরে। ভোরের দিকে ফজরের নামাজের সময় মাহফুজাকে রুমে দেখতে না পেয়ে তার সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়। তারপর পাশেই টাঙন নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় মাহফুজাকে দেখা গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবারের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মাহফুজাকে তার সাবেক স্বামী দলবল নিয়ে রাত আনুমানিক ২-৩টার দিকে কৌশলে মাদরাসা থেকে বের করে নিয়ে আসেন। পরে নির্যাতন করে তাকে বস্তাবন্দি করে টাঙন নদীতে ফেলে দেন। পরে সকালে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

বস্তাবন্দি অবস্থায় মাদরাসাছাত্রী উদ্ধার

আপডেট সময় ০৬:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২