ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নয়, করলে চাকরি যাবে দায়িত্বরত কর্মকর্তাদের

আকাশ জাতীয় ডেস্ক:

ট্রেনের ছাদে এখন থেকে আর যাত্রী পরিবহন করা যাবে না। এই আদেশ দিয়ে হাইকোর্ট বলেছেন, এরপর থেকে ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত রেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছেন, রেলে টিকিট নিয়ে কালোবাজারি, অনিয়ম, দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। একইসঙ্গে ছাদে যাত্রী পরিবহন বন্ধ ও কালোবাজারি বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে তা জানাতে হবে। ওইদিন পরবর্তী আদেশ দেয়া হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আন্দোলনকারী ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া অভিযোগের সত্যতা মেলায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রেলে অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে দুই সপ্তাহ ধরে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনি।

রেলখাত নিয়ে তার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই কমিটির তদন্ত প্রতিবেদনের তথ্য জানাতেই আদালতে যান রেলের তিন সদস্যের প্রতিনিধদল।

আদালতে রেলের তিন কর্মকর্তা জানান, লোকবল স্বল্পতায় অসামঞ্জস্য রয়েছে অনেক বিষয়ে। তা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

আদালত রেলের অব্যবস্থাপনা নিয়ে রেল কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নয়, করলে চাকরি যাবে দায়িত্বরত কর্মকর্তাদের

আপডেট সময় ০৪:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২